শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ধামরাইয়ে মদপানে ২ জনের মৃত্যু

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৭:৩৪

ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত মদপানে বিপ্লব কুজু (৩০) ও সুধীর (৪০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

এর আগে,ভোরে ধামরাইয়ের কামালপুর আদর্শ গ্রামে তাদের মৃত্যু হয়। নিহত বিপ্লব ও সুধীর ধামরাইয়ের কালামপুর এলাকার আদর্শ গ্রামে বসবাস করেন। তাদের দুজনেরই গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানায়। তাদের মধ্যে বিপ্লব কুজু ধামরাইতে একটি সুতা তৈরির কারখানায় কাজ করতেন এবং সুধীর‌ পেশায় জেলে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বিপ্লব ও সুধীর মদপান করেন। এরপর সেই রাতেই তারা উভয়েই অসুস্থ হয়ে যান। পরে তাদের পরিবার বাসায় রেখেই বিপ্লব ও সুধীরের প্রাথমিক চিকিৎসা করান। কিন্তু শুক্রবার ভোরে এক ঘণ্টার ব্যবধানে বিপ্লব ও সুধীরের মৃত্যু হয়। এরপর সকালে পুলিশকে না জানিয়ে মরদেহ গ্রামের বাড়ি রংপুরে পাঠানোর চেষ্টা করে নিহতের পরিবার। এসময় ট্রাকটি আটকে দেয় এলাকাবাসী এবং স্থানীয় থানা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মদপান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপর বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর