বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সৌদি সুপার কাপে নিষিদ্ধ আল হিলাল, জরিমানা ৫ লাখ রিয়াল

খেলা ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৫:৪৪

সৌদি সুপার কাপের ২০২৬-২৭ আসরে খেলার যোগ্যতা অর্জন করলেও অংশ নিতে পারবে না আল হিলাল। এবারের আসর থেকে নাম প্রত্যাহারের কারণে টুর্নামেন্টের সর্বশেষ আসরের চ্যাম্পিয়নকে এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি গুনতে হবে ৫ লাখ সৌদি রিয়াল (প্রায় ১ লাখ ৩৩ হাজার ডলার) জরিমানা।

শাস্তির বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে ক্লাবটির।

গত মাসে ক্লাব বিশ্বকাপে খেলার পর ক্লান্তি ও ব্যস্ত সূচির অজুহাতে এবারের সৌদি সুপার কাপ থেকে সরে দাঁড়ায় আল হিলাল। ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়ে তারা পৌঁছেছিল কোয়ার্টার-ফাইনালে, যেখানে হেরে যায় ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে।

আগামী ১৯ থেকে ২৩ আগস্ট হংকংয়ে অনুষ্ঠিত হবে সৌদি সুপার কাপ। সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্ট।

আল হিলাল সরে দাঁড়ানোয় এবারের আসরে তাদের জায়গা নিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আল আহলি। গত মৌসুমে সৌদি প্রো লিগ ও কিংস কাপ দুটিরই শিরোপা জয় করেছিল আল ইত্তিহাদ। ফলে লিগে তৃতীয় হওয়া আল নাসরও এবার খেলছে সুপার কাপে।

১৯ আগস্ট আল ইত্তিহাদ ও আল নাসরের ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। পরদিন মাঠে নামবে আল আহলি ও আল কাদসিয়াহ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর