বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিগত তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে পিবিআই

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১২:৪৫

বিগত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন—অর্থাৎ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে এ তথ্য চাওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার (৪ আগস্ট) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়। 

চিঠিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং মোবাইল নম্বর সরবরাহ করতে বলা হয়েছে।

শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এসব তথ্য জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) ২৪ জুলাই একটি পত্রের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে বিষয়টি জানায়। কমিশন সূত্রে জানা গেছে, মামলার তদন্তে সহায়তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয়কে দ্রুততম সময়ের মধ্যে তথ্যের দুটি কপি সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর