বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বৃহস্পতিবার চূড়ান্ত হচ্ছে ইসির আচরণ বিধিমালা ও আরপিও সংশোধনী অধ্যাদেশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১২:০৭

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত করতে আগামীকাল (৬ আগস্ট) বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা বসছে। এটি বর্তমান ইসির নবম কমিশন সভা। 

ইসির উপসচিব (সংস্থাপন) শাহ আলম স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে নির্বাচন ভবনে তার সভা কক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় ইসির অন্যান্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইসি সূত্র জানিয়েছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করে ইসি। আচরণ বিধিমালার বিষয়ে ইসির আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে লিখিত মতামত দেওয়া হয়েছে। এছাড়া গত ১০ জুলাই অষ্টম কমিশন সভায় আরপিও সংশোধনী চূড়ান্ত করার কথা থাকলেও সময়াভাবে সেদিন বিষয়টি আলোচনায় আসেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর