বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভাঙ্গায় সর্বকনিষ্ঠ শহীদ আহাদের সমাধিতে শ্রদ্ধা

মোসলেউদ্দিন(ইমরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৫, ১৫:৫৮

ফরিদপুরের ভাঙ্গায় চব্বিশে জুলাই আন্দোলনে শহীদ হওয়া চার বছর বয়সী শিশু আব্দুল আহাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কবর জিয়ারত, দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ইউএনও মিজানুর রহমান বলেন, “মাত্র চার বছর বয়সে শহীদ আহাদ হয়ে উঠেছে আমাদের অনুপ্রেরণার প্রতীক। ভবিষ্যতে যেন আর কোনো আহাদ জীবন না হারায়, সেটাই আমাদের কামনা।”

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, ৫ই আগস্ট উপলক্ষে শহীদ আহাদের বাসাসহ আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আন্দোলনের সমন্বয়ক আশরাফ জানান, “স্বৈরাচার পতনের এক বছর পেরিয়েছে। শহীদদের স্মরণে আমরা গণতন্ত্রের পথে আরও দৃঢ় প্রতিজ্ঞ।”

শহীদ আহাদের চাচা মোখলেসুর রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আহাদের স্মৃতি আজও আমাদের হৃদয়ে অমলিন।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর