বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নতুনরূপে ধরা দিলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১৭:৪৪

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া চলতি বছরের রোজার ঈদে ‘জিন ৩’ সিনেমায় তেমন সাড়া না ফেললেও সেই সিনেমায় আইটেম গার্ল হিসাবে তার উপস্থিতি দর্শকদের মন জয় করে নিয়েছেন। এর পরই জুলাই আন্দোলন ঘিরে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন অভিনেত্রী। এমনকি জেলেও যান তিনি। যদিও পরে অভিনেত্রী জামিনে মুক্তি পান এবং স্বাভাবিক জীবনযাপন শুরু করেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। এক মিনিটের সেই ভিডিওটি প্রকাশের পরপরই ভাইরাল হয়। সেই ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে।

প্রথম লুকে অভিনেত্রীকে একটি জমকালো লাল শাড়িতে দেখা গেছে, যা তাকে ফুটিয়ে তুলেছে ব্যাপকভাবে। সঙ্গে ভারি গহনায় সেজেছেন তিনি। কপালে টিকলি, কানে ঝুমকা ধরনের ভারি দুল এবং গলায় একটি চওড়া নেকলেস। নাকে ছোট একটি নোজ রিং, হাতে মানানসই চুড়ি ও বালা— সব মিলিয়ে তার সাজে রাজসিক আভিজাত্যের প্রতীক দেখা গেছে।

আরেক লুকে নুসরাত ফারিয়াকে দেখা গেছে, একটি সাদা পোশাকে ভিন্ন ধরনের গহনায়। এ লুকে আগের চেয়ে কিছুটা বৈচিত্র্য ও কিছুটা স্নিগ্ধতা ফুটে উঠেছে। কানে দুল ও গলায় একটি চিকন চোকার এবং হাতে ব্রেসলেট ও আংটি দেখা যাচ্ছে। এই লুকে ফারিয়ার চুলে বেনি ও মুখে মিষ্টি হাসি, যা তার স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা তার রূপের প্রশংসায় পঞ্চমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর