বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

এশিয়ান কাপ বাছাইয়েও সাগরিকাদের উপর ভরসা রাখলেন বাটলার

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫, ১৭:৪৫

ঘরের মাঠে অপরাজিত থেকে সাফে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাগরিকাদের এবারের মিশন অনূর্ধ্ব-২০ উইমেন্স এশিয়ান কাপ বাছাই। এই টুর্নামেন্টকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ২৩ জনের স্কোয়াড ঘোষণা করা হয়। সাফজয়ী স্কোয়াডের উপর ভরসা রেখেছেন বাটলার।

‎‎আগামী মাসে লাওসে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই। সে জন্য আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ২৩ জনের স্কোয়াড ঘোষণা করা হয়। কোনো পরিবর্তন নেই স্কোয়াডে। সর্বশেষ সাফজয়ী দলের ২৩ জনকেই এশিয়ান কাপ বাছাইয়ের দলে রেখেছেন কোচ পিটার বাটলার।

দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। সবকিছু ঠিকঠাক থাকলে এশিয়ান কাপ বাছাই খেলতে আগামী ২ আগস্ট দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।

বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। ৬ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ৮ আগস্ট পূর্ব তিমুর আর ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা।

৩৩ দলের বাছাইপর্বে আট গ্রুপের সেরা আট দল যাবে এশিয়ান কাপে। গ্রুপের দ্বিতীয় সেরা তিন দলও পাবে থাইল্যান্ডের টিকিট। 
 ‎‎
‎অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ স্কোয়াড: 

গোলরক্ষক: স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার। ‎

ডিফেন্ডার: জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার। ‎

মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্না খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার। 

ফরোয়ার্ড: পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর