বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারব’

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ১৩:৫৪

জুলাই সনদের জায়গায় আগামী বৃহস্পতিবারের মধ্যে পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য হওয়া বিষয়গুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। আমরা ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চাই। আর ঐকমতের বিষয়গুলো সংযুক্ত করে পরশু দিনের (বৃহস্পতিবার) মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারব আশা করছি।

বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সেগুলোর মন্তব্যের জন্য অপেক্ষা করছি আগামীকাল পর্যন্ত। আশা করি প্রাথমিক পর্যায়ে যেগুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিতে পারব। তার সঙ্গে এ পর্যন্ত (দ্বিতীয় ধাপের সংলাপ) যেগুলো ঐকমত্য হয়েছে সেগুলো সংযুক্ত করে পরশু দিনের মধ্যে সনদের জায়গায় পৌঁছাব।

তিনি আরও বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে আমরা যেভাবে হোক সনদের চূড়ান্ত রূপ অন্তত পক্ষে, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো স্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কয়েকটি দলের নতুন প্রস্তাবের বিষয়ে আলী রীয়াজ বলেন, সেগুলো সমন্বিত করে একটি প্রস্তাব আপনাদের সামনে হাজির করতে চাচ্ছি। কারণ প্রত্যেকটি দলের নিজস্ব বক্তব্য থাকবে, সেটি বিবেচনায় প্রস্তাবগুলো নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন- কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।

প্রসঙ্গত, আজকের দিনের আলোচ্য সূচি— তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর