শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

১১ ছক্কা ও ৩৭ বলের সেঞ্চুরিতে টিম ডেভিডের ইতিহাস

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৩:২৮

তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামনে ২১৪ রানের লক্ষ্য দাঁড় করিয়েও থামাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কারণ, জবাব দিতে নেমে ক্যারিবিয়ান বোল্টারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন টিম ডেভিড। ১১ ছক্কা আর ৩৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই মারকুটে ব্যাটার। এতে ইতিহাস গড়েছেন তিনি।

শনিবার (২৬ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৭ বলে ১০২ রান করে অজিদের নিশ্চিত করেছেন টিম ডেভিড। সেই সঙ্গে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। সেই সঙ্গে ১৬ বলে ফিফটি তুলে নিয়েছেন তিনি।

তার এই বিধ্বংসী সেঞ্চুরি অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এতদিন এই কীর্তিটা ছিল জশ ইংলিসের দখলে। গত বছর তিনি এডিনবরায় স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৪৩ বলে। ১ বছর না পেরোতেই সেই রেকর্ডটা নিজের করে নিলেন ডেভিড। 

এদিন পাওয়ার প্লের শেষ ওভারে মিচেল মার্শ আউটের পর পিচে আসেন ডেভিড। তিনি মাঠে আসার পর ফিরে যেতে দেখলেন ক্যামেরন গ্রিনকেও। লক্ষ্য থেকে তখনও ১২৮ রানের দূরত্বে অজিরা। বল হাতে ছিল ‘মাত্র’ ৬৭টি।

এরপর বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন তিনি। ১৬ বলে ফিফটি তুলে নেন ডেভিড। এই অজি ব্যাটারের চোটপাটটা সবচেয়ে বেশি গিয়েছে গুদাকেশ মোটির ওপর দিয়ে। ৫টা ছক্কা আর ১টা চার হজম করেছেন তিনি একাই।

১৭তম ওভারের ১ বলে নিজের সেঞ্চুরির তোলার পাশাপাশি দলকে জয় উপহার দেন ডেভিড। ৩৭ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন ওয়েন।  ১৬ বলে ৩ ছক্কা আর ২ চারে তিনি করেছেন ৩৬ রান।

এর আগে, অভিষেক টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন শেই হোপও। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের আদ্যন্ত ব্যাট করে ৫৭ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। তার ওপেনিং সঙ্গী ব্রেন্ডন কিং ৩৬ বলে ৬২ রান তুলে তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছিলেন, তাদের ১২৫ রানের জুটিতে ভর করে ২১৪ রানের পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর