বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

উত্তরায় বিমান বিধ্বস্ত

হাসপাতালে ভর্তি রোগী ও নিহতদের তালিকা প্রকাশ করল সরকার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৫:৪৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রোগী ও নিহতদের সংখ্যা ও নামের তালিকা প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে এ তালিকা।

পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীর ৬টি হাসপাতালে মোট ২৯ জন নিহত এবং ৫৭ জন দগ্ধ হয়ে ভর্তি আছেন। এর মধ্যে—

  • জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: এখানে ৪৫ জন ভর্তি হয়েছিলেন, যার মধ্যে ১১ জন মারা গেছেন।
  • সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH): ১১ জন ভর্তি হলেও এখানে মৃতের সংখ্যা দেখানো হয়েছে ১৫ জন।
  • শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: ১ জন ভর্তি হয়েছিলেন, তবে কেউ মারা যাননি।
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: এখানে কেউ ভর্তি হননি, তবে ১ জনের মৃত্যু হয়েছে।
  • লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: এই হাসপাতালে কেউ ভর্তি হননি, কিন্তু ১ জন (অজ্ঞাত) মারা গেছেন।
  • ইউনাইটেড হাসপাতাল লিমিটেড: এখানেও কেউ ভর্তি হননি, তবে ১ জনকে মৃত দেখানো হয়েছে।

এর আগে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ সাংবাদিকদের জানিয়েছেন, ভয়াবহ এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত শিক্ষার্থীসহ নিহত ২৯ জনের নাম প্রকাশ করা হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে শিক্ষার্থীসহ চিকিৎসাধীন আছেন ৬৯ জন। এর মধ্যে আইসিইউতে ১২ জন। পরিচয় মেলেনি ৬টি লাশের।

নিহত ও ভর্তি রোগীদের তালিকা—

বিভিন্ন হাসপাতালে এখনো পর্যন্ত ভর্তি রোগীদের তালিকা।

নিহতদের তালিকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর