বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নুসরাত ফারিয়া

অনলাইন ট্রায়াল গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৩:১৭

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার সময়টা ভালো যাচ্ছে না। কারাগার থেকে বেরিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রামে আছেন তিনি। সম্প্রতি জ্বরে আক্রান্ত হন অভিনেত্রী। সবকিছু মিলিয়ে যেন ডিপ্রেশনে কাটছে তার সময়। তবে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নুসরাত ফারিয়া। গতকাল বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে সে আভাসই দিলেন অভিনেত্রী।

নুসরাত ফারিয়া লিখেছেন— ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু নয়। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। তিনি বলেন, অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়। আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।

অভিনেত্রী বলেন, আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে— যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।

স্যোসাল মিডিয়া ট্রায়ালের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা— এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া বেশ কিছু দিন ধরে অভিনয় থেকে দূরে। সর্বশেষ তাকে দেখা গেছে গত রোজার ঈদে ‘জ্বীন ৩’ সিনেমায়। এরপর আর তাকে আর কাজে দেখা যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর