বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিঙ্গাপুরের প্রতিনিধিদল বার্ন ইনস্টিটিউটে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১৩:২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে চার সদস্যের প্রতিনিধিদল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছে।

বুধবার (২৩ জুলাই) বেলা সোয়া ১১টা থেকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে তাদের বৈঠক চলছে।

স্বাস্থ্য অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।

বার্ন ইনস্টিটিউটে এ মুহূর্তে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চোং সি জ্যাক, সিঙ্গাপুর স্বাস্থ্যসেবা বিভাগ সিংহেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও। তাদের সঙ্গে সিঙ্গাপুরের দুই চিকিৎসক পুন লাই কুয়ান, লিম ইউ হান জোভান উপস্থিত রয়েছেন।

সিঙ্গাপুরের এই বিশেষজ্ঞ চিকিৎসকদল বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা রোগীদের উন্নত চিকিৎসায় নতুন পরামর্শ দেবে।

তাদের সুপারিশ অনুযায়ী চিকিৎসা সেবা ওষুধের ধরনও পরিবর্তন হতে পারে বলে আগেই আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক সায়েদুর রহমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর