বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কমতে পারে ভ্যাপসা গরম

বৃহস্পতিবার থেকে সারাদেশে বৃষ্টির আভাস

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১২:১৬

গত কয়েকদিন থেকে দেশজুড়ে বৃষ্টি কমেছে। ঢাকায় সবশেষ ভারী বৃষ্টি হয়েছে ১৫ জুলাই। বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। তবে বৃষ্টি বাড়লে এই ভ্যাপসা গরম কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে। তবে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। হলেও ছিটেফোঁটা হতে পারে। এছাড়া দুই বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে দেশজুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

বুধবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আজ সকালে ঢাকার আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, যা স্বাভাবিকের চেয়ে ১০ শতাংশ বেশি। বৃষ্টি না হলে এই ভ্যাপসা গরম অব্যাহত থাকা স্বাভাবিক।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৪ জুলাই) সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে। এটি নিম্নচাপেও পরিণত হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার দেশের সব বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে।

এছাড়া বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তামপাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর