বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নেত্রকোনায় বসতঘরে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৪:০৯

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ন’টার দিকে দুর্গাপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। মারা যাওয়া দম্পতি হলেন: দুর্গাপুর সদরের চকলেঙ্গুরা গ্রামের সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী ঝুমা আক্তার (২১)। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, তিন বছর আগে চকলেঙ্গুরা গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে সোহাগ ও কুড়ালিয়া গ্রামের রহিমুদ্দিনের মেয়ে ঝুমার বিয়ে হয়। সোহাগ রাজমিস্ত্রিও সহকারী হিসেবে কাজ করতো। বিয়ের পর থেকে তিনি স্ত্রীসহ তার শ^শুর বাড়িতেই থাকতেন। তাদের দেড় বছরের একটি মেয়ে শিশু রয়েছে। রবিবার ভোরে শ্বশুরবাড়ির লোকজন বসত ঘরের আড়ায় তাদের দু’জনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা এসে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের পর এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে। লাশ দুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর