বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ধর্ষণের দায়ে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৬:০৭

ইরানের উত্তরাঞ্চলে ধর্ষণের দায়ে অভিযুক্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় বিচার বিভাগীয় প্রধান হেইদার আসিয়াবির উদ্ধৃতি দিয়ে বিচার বিভাগের অনলাইন সংবাদমাধ্যম মিজান অনলাইন বলেছে, ‘ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তির সাজা আজ সকালে গোরগান শহরের কারাগারে কার্যকর করা হয়েছে।’

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠনের তথ্যমতে, চীনকে ছাড়িয়ে ইরান বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হয়ে উঠেছে। দেশটিতে খুন ও ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে।

আসিয়াবি জানান, ‘তিন নারী ধর্ষণের অভিযোগ করার পরপরই তিন সদস্যের ওই চক্রকে দ্রুত গ্রেপ্তার করা হয়।’ তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

ইরানে সাধারণত মৃত্যুদণ্ড ভোরবেলা ফাঁসির মাধ্যমে কার্যকর করা হয়। সাধারণত এসব সাজা কারাগারেই কার্যকর করা হয়, তবে চলতি মাসের শুরুতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে জনসমক্ষে এক ব্যক্তির ফাঁসি দেওয়া হয়েছে।

ওই ব্যক্তি এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং সে ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর