শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বান্দরবানে বন্যা-পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে বান্দরবানে সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই নগদ টাকা বিতরণ করেন।

এসময় সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত জেলা সদর ও পৌরসভা এলাকার ৫৮৫ জন ব্যক্তিকে নগদ ৬ হাজার টাকা করে দেওয়া হয়। পর্যায়ক্রমে পুরো জেলার ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৯শ পরিবারের মধ্যে এই নগদ টাকা সহায়তা দেওয়া হবে বলে জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কর্মকর্তারা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, পৌরসভার মেয়র মো. সামশুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারি অমল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুরসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর