বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৫:১১

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। অধিনায়ক সালমান আলি আগা ছাড়াও ছিলেন ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আয়ুব, আবরার আহমেদ, খুশদিল শাহ ও ফাহিম আশরাফসহ বেশ কয়েকজন খেলোয়াড় এবং কোচিং স্টাফ।

করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান তারা। দলের বাকি সদস্যদের বিকেলে যোগ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সফরের আগে করাচিতে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট শ্রদ্ধার কথা বলেন পাকিস্তান অধিনায়ক সালমান। তার ভাষ্য, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনে ভালো খেলে, নিজেদের মাঠে তো আরও ভয়ংকর। তাদের হোম রেকর্ড ঘাটলেই বোঝা যায়, কত বড় বড় দল এখানে হোঁচট খেয়েছে। আমরা জানি, কাজটা সহজ হবে না। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। ’

নিজের নেতৃত্ব এবং দায়িত্ব নিয়ে সালমান বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট মানেই চ্যালেঞ্জ। প্রতিদিনই নতুন কিছু আসবে। জীবন যেমন, ক্যারিয়ারও তেমন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েই পথ চলতে হবে। তাই খুব বেশি না ভেবে শুধু খেলার দিকেই মন দিচ্ছি। ’

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, বাকি ক্রিকেটাররাও বুধবারের মধ্যেই দলের সঙ্গে ঢাকায় যোগ দেবেন।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই, মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

উল্লেখ্য, কিছুদিন আগেই পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামবে লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর