বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

এসএসসি পরীক্ষা

এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৫:৪০

ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল নাজমুল ইসলাম। পরীক্ষার ফলাফলে গণিতসহ তিন বিষয়ে ফেল এসেছে তার।

অথচ এক বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তিন বিষয়ে ফেল করায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সে।

তার মতো এমন সমস্যায় পড়েছেন ওই প্রতিষ্ঠানের টুটুল, নাহিদুল ইসলাম নয়ন, লিমনসহ প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী। তারা বলছে সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোনো সমাধান দিতে পারছেন না। তাদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও।

নাজমুল জানায়, ২০২৪ সালে কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিত বিষয়ে ফেল করি। ২০২৫ সালে ফের ফরম ফিলআপ করে গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার পর এখন ফলাফলে গণিতের সঙ্গে কৃষি ও ট্রেড-২ মিল বিষয়েও ফেল আসছে। প্রতিষ্ঠানের প্রধানকে অবগত করার পরও কোনো সমাধান হচ্ছে না।

টুটুল নামে আরেক শিক্ষার্থী জানায়, গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তার গণিত ও কৃষি বিষয়ে ফেল আসছে। এখন নিরুপায়। এক বিষয়ে পরীক্ষা দিয়ে কীভাবে দুই বিষয়ে ফেল আসে। এমন প্রশ্নের উত্তর খুঁজছে সে ও তার অভিভাবকরা।

এমন সমস্যা নিয়ে অফিস থেকে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি জানান, অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

সমস্যার বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে অন্য কয়েকজন শিক্ষকরা জানান, বিষয়টি নিয়ে তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা বলেন, এ বিষয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। তিনি এ সমস্যা সমাধানের ব্যাপারে পদক্ষেপ নেবেন। শিক্ষার্থী ও অভিভাকদের ধৈর্য ধারণ করতে বলেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর