বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৬:৩৭

৯ মাস পর ফের ফিফা র‍্যাঙ্কিংয়ে অবনতির মুখ দেখল বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত তালিকায় এক ধাপ পিছিয়ে এখন ১৮৪ নম্বরে অবস্থান করছে হ্যাভিয়ের কাবরেরার দল।

গত অক্টোবরের পর থেকে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান স্থির বা উন্নতির দিকেই ছিল। বিশেষ করে মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে দুই ধাপ এগিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। তবে জুনের আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে হতাশাজনক পারফরম্যান্সের খেসারত দিতে হলো এবার।

জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রস্তুতিমূলক ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারানো সাফল্যেও র‍্যাঙ্কিংয়ে খুব একটা প্রভাব ফেলেনি।

বাংলাদেশের মতো একই গ্রুপের দল ভারতও দেখেছে অবনতি। তারা ছয় ধাপ পিছিয়ে ১২৭ থেকে এখন রয়েছে ১৩৩ নম্বরে। বিপরীতে, ভারতের বিপক্ষে ১-০ গোলের জয় এনে হংকং এগিয়েছে ৬ ধাপ, এখন তারা ১৪৭ নম্বরে। আর সিঙ্গাপুর দুই ধাপ এগিয়ে ১৫৯তম অবস্থানে।

বাংলাদেশের সামনে এখন অপেক্ষা করছে এশিয়ান কাপ বাছাইয়ের আরেকটি কঠিন চ্যালেঞ্জ। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে কাবরেরার দল। এরপর ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচেও একই প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে তাদের।

যথারীতি ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর